Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৭ pm ০১, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
গণকবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। ছবি সংগৃহীত

গণকবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করারও আহ্বান জানান।

এ সময় তিনি হাসানুল হক ইনুকে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি এ মামলায় আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

সরকারের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি পালন করলেই দায়িত্ব শেষ হবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারেও উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tags: আগস্টজাদুঘরনাহিদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ
  • ভুয়া প্রকৌশলী পরিচয়ে মোবাইল টাওয়ারে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৪
  • বান্দরবান সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের উদ্যোগ
  • পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
  • বেনাপোল সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম