সারিয়াকান্দি, বগুড়া, প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি খাদ্য গুদামে ধান দেয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী কার ধান আগে গুদামে ঢুকবে ও পরে কার ধান ঢুকবে এ নিয়ে হট্টগোল শুরু হয়।
গত ২১ জুন রবিবার দুপুরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে চেয়ার থেকে উঠে বাইরে গিয়ে বহিরাগতদের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের হয়রানি সহ হুমকি প্রদান করেন।
এ বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুদ্দীন বলেন, তিনি গণমাধ্যমকর্মীদের সাথে অশালীন আচরণ করতে পারেন না, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

