Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাট রামপালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ২০, এপ্রিল ২০২৬
in Lead News, স্বাস্থ্য
A A
0

শেখ মাসুম বিল্লাহ, উপজেলা প্রতিনিধি, রামপাল,বাগেরহাট

বাগেরহাট রামপালে ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এম.আর) ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ টিকাদান ক্যাম্পেইন -২০২৬ শুভ উদ্বোধন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজ তামান্না ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক, শিক্ষক, সমাজ-কর্মী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল থানার তদন্ত কর্মকর্তা জনাব সুব্রত পাল,উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফরহাদ হোসেন, রামপাল প্রেস ক্লাবের আহব্বায়ক মোঃ শাহাজালাল গাজী,যুগ্ম আহ্বায়ক মোঃ খৈয়াম আহমেদ, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ শেখ, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ প্রমুখ।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর অংশ হিসেবে রামপালে ১০ টি ইউনিয়নে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) কার্যক্রম পরিচালিত হবে।এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১৪ হাজার ৪১৪ শিশুকে হামের বিশেষ টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগ এবং শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে টিকাদান বার্তা ছড়িয়ে দিয়ে শতভাগ শিশুদের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।

Tags: বাগেরহাটরামপালেহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম