Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, অংশ নেয় হাজারো ভক্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৮ pm ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়েই বিরাজ করছে উৎসবের আমেজ। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই বৈশ্বিক আসরকে কেন্দ্র করে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজনের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলা সদর বাজারে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় হাজারো আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা প্রিয় দলের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন। তাদের উচ্ছ্বাস ও উৎসবে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেওয়া এক সমর্থক বলেন, আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই আমাদের মধ্যে আলাদা এক আনন্দ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছি।
অপর এক সমর্থক বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। আমরা আশা করছি, এবারও দলটি ভালো খেলবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা ধরনের আয়োজনও করছেন তারা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
  • আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, অংশ নেয় হাজারো ভক্ত
  • সিরাজগঞ্জ ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম