Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০১ pm ১৬, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ভারতে মুসলিম নিধন, নির্যাতন এবং মসজিদ-মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার বাদ জুমা এ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, নরসিংদী পৌরসভা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশনে গিয়ে শেষ হয়। এসময় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

পরবর্তীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। বক্তারা অভিযোগ করেন, ভারতে বিজেপি সরকার মুসলমানদের ওপর অব্যাহত নির্যাতন, হত্যা এবং মসজিদ-মাদ্রাসা ভাঙচুর চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করা না হলে ভারত অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, “ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষ থেকে এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে বিষয়টি অবহিত করুন, আমরা আপনাদের পাশে আছি।”

এসময় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, তানজিমের সহ-সভাপতি ও ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল কবির গাজীপুরী, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতী শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ, মাওলানা আলী হোসেন, মুফতী সানাউল্লাহসহ আরও অনেকে। মুফতি নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত গণজমায়েত শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Tags: ভারতমুসলিম নির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার
  • নতুন রাজনৈতিক সমীকরণে জামায়াত–এনসিপি, নেপথ্যে কী চলছে?
  • যশোরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • বাংলাদেশকে ‘জেএফ-১৭ থান্ডার ব্লক৩’ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের
  • শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম