Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সমাজসেবা অফিসে জনবল সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে স্থবিরতা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৪ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত একজন কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ায় সেবাপ্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা মশিউর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের দায়িত্ব পালন করছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম গত বছরের ২৫ নভেম্বর অবসর গ্রহণ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। এরপর থেকেই অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন মশিউর রহমান। তিনি সপ্তাহে মাত্র দুইদিন পীরগঞ্জ কার্যালয়ে আসেন বলে জানা গেছে। এতে অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরেজমিনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কক্ষের দরজা বন্ধ। অফিসের কয়েকজন কর্মচারীকে বাইরে চা খেতে এবং কেউ নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কর্মকর্তার কক্ষ ফাঁকা থাকায় সেবাপ্রার্থীরা অপেক্ষা করছিলেন।

শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তার ছেলের দুটি কিডনির সমস্যার কারণে সরকারি আর্থিক সহায়তার আবেদন করতে তিনি সমাজসেবা কার্যালয়ে এসেছিলেন। কিন্তু অফিসে কর্মকর্তা না থাকায় তিনি আবেদন করতে পারেননি।

এছাড়া চাপড় এলাকা থেকে আসা পলাশসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “দুই দিন ধরে সমাজসেবা কার্যালয়ে আসছি, কিন্তু অফিসারকে পাইনি। অফিসার না থাকায় আমরা চরম হয়রানির শিকার হচ্ছি।”

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা মশিউর রহমান মুঠোফোনে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে আমি পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় প্রতিদিন অফিস করা সম্ভব হয় না। সপ্তাহে দুইদিন যাই। অনেকেই বিভিন্ন কাজের জন্য ফোন দেন, সবসময় সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলা হবে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কেও অবহিত করা হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের
  • অনলাইন জুয়া ও মাদক নিয়ে রাজনগর থানার ওসির কঠিন হুশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম