Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৯ pm ০৭, মে ২০২৬
in দুর্ঘটনা
A A
0

​রিপন মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় মাদ্রাসা থেকে ফিরে কাপ্তাই খালের পানিতে ডুবে হাবীবুর রহমান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত হাবীবুর রহমান ওই এলাকার বাসিন্দা নাজের আহম্মদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হাবীব সকালে মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে বাসায় ফিরে আসে। বাড়িতে এসে দাদীকে দেখতে না পেয়ে সে খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী কাপ্তাই খালের পাড়ে চলে যায়। একপর্যায়ে পরিবারের অগোচরে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়।

​দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা বাড়লে স্থানীয়রা কাপ্তাই খালের পানিতে হাবীবের দেহ ভাসতে দেখেন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​পরীক্ষা শেষে বাসায় ফিরে দাদীকে খুঁজতে গিয়ে না ফেরার দেশে চলে যাওয়ায় পুরো হাজী পাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্দোষ ইমাম এক মাস জেলে, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো ভয়ংকর সত্য
  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম