Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৯ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলমের ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়া কেউ আবেগপ্রবণ হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রত করেছে। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না।

মাহবুব আলম বলেন, ইসলামী সমমনা জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নিজেই তিনি এই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। পরিবার ও দলীয় সূত্র জানিয়েছে, ফরম সংগ্রহ করা শুধুমাত্র শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর-১ আসনটি এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখান থেকে মাহবুজ আলম ছাড়াও আরও ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মূল প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ নাজমুল হাসান এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ। এছাড়া বাসদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী লড়াইয়ে নামছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের সরে দাঁড়ানো এনসিপির হয়ে মাহবুব আলমের নির্বাচনী লড়াইকে আরও স্পষ্ট করেছে। তবে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের শক্তিশালী প্রার্থীদের কারণে রামগঞ্জ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমাহফুজ আলমসাবেক তথ্য উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • নওগাঁর মান্দায় চলাচলের পথে বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম