Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে সড়ক সংস্কারে অনিয়ম, তদন্তে দুদক

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ১৯, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি থেকে মোল্লারহাট পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে (রিপেয়ারিং সিলকোট) অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে দুদকের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল সরেজমিনে সড়কের কাজ পরিদর্শন করে।

সূত্রে জানা গেছে, শিমুলতলা বড়বাড়ি থেকে মাদারঘোনা খানবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ১২ মিলিমিটার পুরুত্বের সিলকোটিংয়ের কাজ করা হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় প্রায় ৪৫ লাখ টাকা।
এম খান লাইসেন্সে কাজটি বাস্তবায়ন করেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের নেত্রী মোসা. পিনু আক্তার নদী।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে কাজটি শেষ হলেও নির্মাণকালে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে, যা দুদকের দৃষ্টিগোচর হয়।

দুদকের পরিদর্শন চলাকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী, অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন,

“অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে এসে কাজের মান পরীক্ষা করেছি। কিছু জায়গায় ত্রুটি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তা বিস্তারিতভাবে প্রতিবেদন আকারে আমাদের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কেন্দ্রীয়ভাবে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই অনুসন্ধান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ শেখ, কর্মকর্তা পার্থ পালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Tags: দুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে আংশিকভাবে চালু ৬টি বিমানবন্দর
  • সদরপুরে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন
  • দক্ষতাই শক্তি, দিনাজপুরে আঞ্চলিক স্কিল ও ইনোভেশন মেলার উদ্বোধন
  • গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম