দক্ষিণ লেবানন এ ইসরায়েলি বিমান হামলায় এক সিভিল ডিফেন্স সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, রাশাইয়া আল-ফাখার কেন্দ্রের এক সদস্য রাশাইয়া-কফারশৌবা সড়কে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হন।
বিবৃতিতে নিহত কর্মীকে “শহীদ” হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

