Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে ভূমিদস্যু শান্ত খান গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের দোসর ও মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পরিচিত ভূমিদস্যু শান্ত খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণনদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি অবৈধভাবে ফসলি জমির মাটি কাটছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত শান্ত খান (৪৩) রামকৃষ্ণনদী গ্রামের বজলুল রহমানের ছেলে। তিনি সিরাজদিখান থানার মামলা নং–১৭ এর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানাধীন কংশপুরা অটোস্ট্যান্ড এলাকায় খলিল মাহমুদ গ্রুপ ও আহসানউল্লাহ দেওয়ান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক দেশীয় অস্ত্র যেমন টেটা, বল্লম, লাঠিসোটা, লোহার হাতুড়ি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পরদিন ২০ ডিসেম্বর সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় দাঙ্গা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে শান্ত খান পলাতক ছিলেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, “এজাহারভুক্ত আসামি শান্ত খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক
  • আমতলী হামের উপসর্গ নিয়ে চি‌কিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম