Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন ও সভা

Bangla FMbyBangla FM
৫:০৫ am ৩০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের “অপকর্ম ও অনিয়মের” বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে স্থানীয় বাংলাবাজারস্থ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজম আলী।

সভায় বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আব্দুর রহমান মাখন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হয়রানি, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক অনিয়মের সঙ্গে জড়িত। তারা বলেন, গত ৫ আগস্ট থেকে চেয়ারম্যান কার্যক্রমে নিয়মিত না থাকায় পরিষদে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজেফর আলীর নেতৃত্বে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এলাকাবাসীর স্বস্তি ফিরিয়েছে।

বক্তারা আব্দুর রহমান মাখনকে অপসারণ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার দাবি জানান।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপজেলা সহ-সভাপতি আজম আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত শরীফ, জামায়াত নেতা তুরন মিয়া, আশিক মিয়া, সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়া, এলাকাবাসীর পক্ষে লাল মিয়া, ছুরাব আলী, ইসলাম আলী, আব্দুল খালিক, বাদশা মিয়া, মইনুল হোসেন, মানিক মিয়াসহ অনেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম