Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যপ্রাচ্য সংকটে মূল্যস্ফীতির শঙ্কা:সিপিডি

Bangla FMbyBangla FM
৯:১৬ am ২২, জুন ২০২৫
in জাতীয়
A A
0

রাজধানীতে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতিতে দেশের মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থবির অবস্থায় আছে, যা ব্যক্তি খাতের বিনিয়োগেও নেতিবাচক প্রভাব ফেলছে। বাজেটের অনেক লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজেটে আরও কার্যকর পরিকল্পনা ও কৌশলের দরকার ছিল।

সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, এবারের বাজেট কাঠামোতে কোনো বড় ধরনের রূপান্তরের ইঙ্গিত নেই। তিনি বাজেটটিকে ধারাবাহিকতার অংশ বলেও উল্লেখ করেন। সংলাপে অংশ নেওয়া রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা বলেন, দেশের বাস্তব প্রেক্ষাপটের তুলনায় বাজেট অনেকটাই অপ্রতুল এবং এতে কাঙ্ক্ষিত পরিবর্তনের ছোঁয়া নেই।

বক্তারা জোর দেন বাজেট বাস্তবায়নের গঠনমূলক রোডম্যাপ ও দক্ষ ব্যবস্থাপনার ওপর। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানান তারা।

Tags: মধ্যপ্রাচ্য সংকটে মূল্যস্ফীতির শঙ্কা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • র‍্যাব সদস্যদের ওপর হামলার মূলহোতা আটক
  • ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম
  • মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ
  • প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদৃষ্টি চাইলেন ববি উপাচার্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম