Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোলাপগঞ্জের শিমুল-লিমার কারাগারেই সন্তানসহ বিয়ে

Bangla FMbyBangla FM
৩:৩৩ pm ১১, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

সিলেটের আলোচিত এক প্রেমের গল্প শেষ পর্যন্ত গড়াল বিয়েতে—তাও আবার কারাগারের ভেতরে। প্রেম করে তরুণীকে ঘনিষ্ঠতার ফাঁদে ফেলে সন্তানসহ তাকে ফেলে পালিয়ে যাওয়া শিমুল আহমদ শেষ পর্যন্ত আদালতের আদেশে বিয়ে করলেন আলফাতুন্নেসা লিমাকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই পরিবারের উপস্থিতিতে কাজী ডেকে এ বিয়ের আয়োজন করা হয়। ৫ লাখ টাকা দেনমোহরে সম্পন্ন হয় এই বিয়ে। এ সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের স্বজন ও আইনজীবীরা। বিয়ের সময় তাদের ৪ বছর বয়সী কন্যাসন্তানটিও ছিল সেখানে।

কারা সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কলাশহরের মৃত আব্দুল করিমের ছেলে শিমুল আহমদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আলফাতুন্নেসা লিমা। প্রেমের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান শিমুল। এতে লিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু এরপরই হঠাৎ করে শিমুল পালিয়ে যান এবং দীর্ঘদিন লাপাত্তা থাকেন।

সন্তানের জন্মের পর একাধিকবার শিমুলের বাড়িতে গিয়ে স্বীকৃতি ও বিয়ের দাবিতে উপস্থিত হন লিমা, তবে প্রত্যেকবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০২২ সালের ৭ মার্চ এসএমপির শাহপরাণ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন লিমা। মামলার প্রেক্ষিতে ২০২৩ সালের ১৯ এপ্রিল শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

পরবর্তীতে শিমুল জামিন চেয়ে মহানগর দায়রা জজ ও উচ্চ আদালতে আবেদন করলেও আদালত তার জামিন নামঞ্জুর করেন। সম্প্রতি আদালত তাদের বিয়ের নির্দেশনা দিলে কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।

বিয়ের কাজী সজীব আহমদ বলেন, “আদালতের নির্দেশনা মোতাবেক দুই পরিবারের উপস্থিতিতে আমি তাদের বিয়ে সম্পন্ন করি। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। বিয়ের সময় উভয়েই খুশি ছিলেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।”

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আরিফুর রহমান জানান, “আদালতের বিবাহ-সংক্রান্ত আদেশ পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। বিয়ের পর আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন যদি তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকে, তাহলে শিমুল মুক্তি পেতে পারেন।”

এই ঘটনাটি সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেম, বিচ্যুতি, আইনি লড়াই ও অবশেষে বিয়ের মধ্য দিয়ে এই সম্পর্কের পরিণতি পাওয়াকে অনেকেই দেখছেন বিচারের এক দৃষ্টান্ত হিসেবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনীতি দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
  • মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
  • আমরা কোন রাজনীতিকদের তাঁবেদার না: ছারছিনা পীর
  • মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম