Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদগঞ্জে পথচারীদের মাঝে অনন্যা নারী কল্যাণ সংঘের ইফতার বিতরণ

Bangla FMbyBangla FM
৫:১৬ am ৩১, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

চাঁদপুর প্রতিনিধি: 

সামাজিক সংগঠন অনন্যা নারী কল্যাণ সংঘের উদ্যোগে রিকশা, অটোরিকশা চালক, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ২০২৫) আছরের নামাজের পর ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বাজার পর্যন্ত এবং জনবহুল বাসস্ট্যান্ডে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় তারা ১৫০-এরও অধিক পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জয়িতা পদকপ্রাপ্ত রাবেয়া আক্তার। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিমা আক্তার, সাদিয়া সুলতানা, কুলছুমা আক্তার, জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, টিটু হোসেন, মেহেরাজ হাসান সৌরভ, মেরাজুন নবী মিরাজ। ইফতার প্যাকেট বিতরণের পর অনন্যা নারী কল্যাণ সংঘের সদস্যরা একসাথে ইফতার করেছেন বলে জানিয়েছেন সভাপতি। 

এর আগে গত ২৫ মার্চ অনন্যা নারী কল্যাণ সংঘের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী অফিসার লোকমান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কবি কেএম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদ হোসেন ভূঁইয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম