লালমনিরহাট প্রতিনিধি:
“চাকুরি দেবার নামে টাকা নেয়ার স্বীকারোক্তি দিল রেলওয়ের আলোচিত ট্রলিম্যান নয়ন” এই শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রচারিত হয়, ২৬ জুন ২০২৬ সাংবাদিক আসাদুল ইসলাম সবুজ এর “নতুন বাংলার সংবাদ” এ।
এই সংবাদ প্রকাশের পর মো: নয়ন মুঠোফোনে আসাদুল ইসলাম সবুজ কে প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
মো. নয়ন (৩৩), শহরের ওয়ারলেস কলোনি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার (৪ জুন) লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এদিকে সংবাদ প্রকাশের জেরে একজন কর্মরত সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

