Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলে গেলেন সাবেক সিইসি শামসুল হুদা

Bangla FMbyBangla FM
৭:১১ am ০৫, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

তার মৃত্যুর পর মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র মেয়ে দেশে ফেরার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন, যা তখনকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে তিনি সর্বমহলে প্রশংসিত হন। দায়িত্ব পালনকালে তিনি নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা রক্ষায় বলিষ্ঠ অবস্থান নেন।

প্রশাসনিক জীবনে এটিএম শামসুল হুদার রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। ১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ চালিয়ে যান। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞা, সততা ও দৃঢ় নেতৃত্বের জন্য এটিএম শামসুল হুদা স্মরণীয় হয়ে থাকবেন। দেশের প্রশাসনিক অঙ্গনে ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য।

Tags: চলে গেলেন সাবেক সিইসি শামসুল হুদা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩
  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি
  • দুমকিতে সড়ক দুর্ঘটনায় (অব:)ব্যাংক কর্মকর্তা নিহত
  • সোনামসজিদ সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্স জব্দ, প্রাইভেট কারসহ আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম