Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

Bangla FMbyBangla FM
১০:৩৪ am ০৯, মে ২০২৫
in বাংলাদেশ, বিশ্ব
A A
0

ভারতের পাঠানো ৭৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও টিভি নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, এই ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও নজরদারি কার্যক্রমে যুক্ত ছিল।

জিও টিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি সেনারা ২৯টি ড্রোন ভূপাতিত করে। এরপর গত রাত থেকে ৯ মে শুক্রবার দুপুর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন গুলি করে নামানো হয়। সব মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একযোগে এত বিপুল সংখ্যক ড্রোন ধ্বংসের দাবি করলো পাকিস্তান।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব ড্রোনের গতিবিধি ছিল শত্রুতামূলক এবং সেগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করছিল। সেনাবাহিনী এরই মধ্যে ‘ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব’ দিচ্ছে বলেও জানিয়েছেন তারা।

এই ঘটনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক কাশ্মীর পরিস্থিতি, সীমান্তে গোলাগুলি এবং পাল্টাপাল্টি অভিযোগের পর এবার ড্রোন যুদ্ধ নতুন করে উদ্বেগ তৈরি করেছে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে।

Tags: ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী
  • ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ
  • আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের মে দিবস পালন
  • শিক্ষামন্ত্রীর সঙ্গে জামায়াতের শিক্ষা বিভাগের নেতাদের মতবিনিময় সভা
  • পটুয়াখালীতে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম