Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ১০ মাস পর থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার 

Bangla FMbyBangla FM
১১:৪৮ am ২৫, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। এর আগে গতকাল শনিবার সাড়ে ৭ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করার পর তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি নাজমুল হাসান বলেন, “গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরিপেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরী সেবা ৯৯৯ কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।“

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম