Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ২৭, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় সকাল ৫টা ২৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার নিচে। শুরুতে কম্পনের মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ জানানো হয়।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্র জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় কম্পনের কেন্দ্র হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম।

তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধস ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Tags: জাপানবিশেষ নিউজভূমিকম্পভোর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাইকোর্টে আগাম জামিন চাইলেন মুফতি আমির হামজা
  • অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের
  • জামালপুরে তীব্র ডিজেল সংকট: রাতভর পাম্পে নারীদের ভিড়
  • মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম