Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘জামায়াত-শিবির ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করে’—রাশেদ খানের মন্তব্য

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৬ pm ১৩, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি পরিকল্পিতভাবে ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খানের দাবি অনুযায়ী, ছাত্রশিবিরের ওই কেন্দ্রীয় নেতা এক বিধবা নারীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং পরে তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপর বিয়ে না করে আত্মগোপনে গিয়ে তিনি ‘গুম নাটক’ তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে বিএনপির এই নেতা আরও বলেন, পরবর্তীতে বিষয়টিকে কেন্দ্র করে সরকারকে দায়ী করে শিবিরের পক্ষ থেকে মিছিল-সমাবেশ করা হয় এবং তারা ‘গুমের সংস্কৃতি’ ফিরে আসার অভিযোগ তোলে।

তিনি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, শফিকুর রহমান দাবি করেছেন ওই শিবির নেতাকে অপহরণ করা হয়েছে—যা তিনি গ্রহণযোগ্য মনে করছেন না।

রাশেদ খান বলেন, গুম যেমন গুরুতর অপরাধ, তেমনি গুমের নাটক সাজানোও অপরাধ। তাই সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এছাড়া তিনি মন্তব্য করেন, জামায়াত-শিবির এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে এবং রাজনৈতিকভাবে ‘ভিক্টিম কার্ড’ ব্যবহারের চেষ্টা করছে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো ‘জুলুমের রাজনীতি’ করতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর অবস্থান নেবে।

Tags: জামায়াতরা‌শেদশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী
  • প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত নার্কো-সন্ত্রাসী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম