Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৩ বছর পর হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৪ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৩ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জামায়াত নেতা ও ব্যবসায়ী খিজির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১১টার দিকে বড়লেখা বাজারের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন পর ওই মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ দাবি করেন,তার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। তিনি বলেন,২০১৩ সালের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলার পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য এমাদুল ইসলাম বলেন, খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে থাকলেও এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। পুরোনো রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করায় তারা উদ্বিগ্ন।

তবে পুলিশ বলছে,আদালতের নির্দেশনা অনুযায়ীই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন,“জিআর-৬২/২০১৩ মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
  • টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় জিডি
  • মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ
  • সম্প্রীতির রঙে রাঙা হারমোনি ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম