Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও রোগীদের মাঝে ওষুধ বিতরণ

Nuri JahanbyNuri Jahan
১:২২ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

​বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

​ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই ক্যাম্পে দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

​সকাল ৯টায় শুরু হয়ে এই ক্যাম্পটি বিকাল পর্যন্ত চলবে। এতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

​মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হুসাইন।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহরাব হুসাইন বলেন, সমাজের মধ্যে ঐসকল ব্যক্তিরাই উত্তম, যারা রুগীর সেবা করে। রুগী দেখা সুন্নত। চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকারের জন্যই কাজ করে যাচ্ছে।

​তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিন।

​দিনব্যাপী এই চিকিৎসা সেবাকালে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, বায়তুল মাল সম্পাদক ফারুক হোসাইন, সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

Tags: জামায়াতফ্রি মেডিকেল ক্যাম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি
  • দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার অবৈধ ড্রেজার জব্দ, মামলার নির্দেশ
  • ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন
  • খনিজ সম্পদ ছাড়াই সম্পদ ছাড়াই ইসরায়েল ধনী হলো
  • বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু কাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম