Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ২৫, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জামায়াতে ইসলামী ও দলটির আমিরের বক্তব্যকে ‘অসুস্থ চিন্তার প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি সরকার গঠন করেছে এবং সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এর পেছনে একটি মহল সক্রিয় রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির পেছনে একটি চক্র কাজ করছে, তবে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে তারা বিশ্বাস করেন।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে কোনো অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

Tags: জামায়াতমির্জা ফখরুলসুস্থ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খেলাধুলায় গড়বে সুস্থ জাতি: ডা. জাহিদ
  • পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে: এমপি কয়ছর আহমদ
  • জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত?
  • জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে পিসিসিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম