Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটখিলে মাছ ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার তুর্কি জামাল

Bangla FMbyBangla FM
৪:১৮ pm ০৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইজারাকৃত পুকুরে মাছ ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক ইজারাদার, যার নাম তুর্কি জামাল।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে মলংমুড়ি গ্রামের ছাদেক আলী মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তুর্কি জামালকে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি স্থানীয় পেয়ার আহম্মদের কাছ থেকে পাঁচ বছরের জন্য একটি পুকুর ইজারা নেন এবং নিয়মিত মাছ চাষ শুরু করেন। কিন্তু ইজারা দেওয়ার পরও পেয়ার আহম্মদ ও তার পরিবারের সদস্যরা পুকুরে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার সকালে জামাল পুকুরে মাছ ধরতে গেলে পেয়ার আহম্মদ, তার ছেলে ফরহাদ হোসেন, মোহাম্মদ আলম ও ফরিদ আহমেদ এবং সহযোগী সালাউদ্দিন রাজন তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা
  • শ্রীমন্ত মহাপ্রভুর ১৪৩২ চৈতন্যসুধা উৎসব
  • সিলেটে র‍্যাব-ডিসির যৌথ অভিযানে ১২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম