Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি 

Bangla FMbyBangla FM
৬:৫১ am ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী দাসপাড়া গ্রামে। চুরির শিকার বাড়িটির মালিক কৃষি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সরজিত কুমার দাস (৪৫)। তিনি বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করেন।

জানা যায়, তিনি মাঝে মাঝে গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার ছুটিতে তিনি গ্রামের বাড়ি থেকে লক্ষ্মীপুরে ফিরে যান। হঠাৎ করেই গত ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যার দিকে তিনি বাড়িতে আসেন এবং গেট খুলে ভেতরে ঢুকেই দেখতে পান ঘরের সবকিছু তছনছ করা অবস্থায় পড়ে আছে।

চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের ডেকে আনেন। পরে সবাই মিলে দেখতে পান যে বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা তিনটি কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের থালা-বাসন, তিনটি কলসি ও প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন জানান,“চুরির ঘটনার খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি মধুখালী থানাকে অবগত করি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।”

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন,“চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, বাড়িতে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। তারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধদুর্ধর্ষ চুরি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে যুবক মৃত্যুর ঘটনায় রহস্য, তদন্তে পুলিশ
  • খোলার দিনেও বন্ধ সমাজসেবা অফিস, ভোগান্তিতে সেবাপ্রার্থী
  • ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’
  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম