Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় ইউএনও শাহ আলম মিয়াকে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

Bangla FMbyBangla FM
১২:০০ pm ০৬, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক এবং চকমকাদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, সাবেক প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, সমাজসেবক আজিবর রহমান, আবুল কালাম আজাদ, সামছুদ্দিন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা যা বলেন:

বক্তারা ইউএনও শাহ আলম মিয়ার দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে একজন দক্ষ, মানবিক ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। তাঁরা তাঁর দীর্ঘায়ু ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

ইউএনওর বক্তব্য:

বিদায়ী ইউএনও শাহ আলম মিয়া বলেন,

“মান্দা উপজেলার মানুষ অত্যন্ত আন্তরিক। আমি সবসময় চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে। কতটা দিতে পেরেছি তা আপনারা বিচার করবেন। শিক্ষকদের সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে সহজ করেছে, এজন্য আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পানি কমলেও আতঙ্ক কাটেনি তিস্তা নদী পাড়ের মানুষদের
  • পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী সেবায় রোগীর চাপ
  • চবিতে এডুকেশন ক্লাব: গবেষণা ও দক্ষতা উন্নয়নের নতুন অধ্যায়
  • উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ
  • ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম