Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপিতে ইসহাক, শেরে বাংলার নাতনি, রনি ও কাফির যোগদান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৬ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে যোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার, কন্টেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে বহু মামলা হয়, তবে পরবর্তীতে সেগুলোর বেশিরভাগ থেকেই তিনি খালাস পান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। তরুণদের মাঝে তার সক্রিয় ভূমিকা আলোচিত। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।

দলটির নেতারা মনে করছেন, ভিন্ন ভিন্ন পেশা ও অভিজ্ঞতার এসব নতুন সদস্য যুক্ত হওয়ায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক পরিসরে তাদের অবস্থান বিস্তৃত হবে।

Tags: ইসহাকএনসিপিযোগদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের ঘাটতি নয়, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটেই বাজারে অস্থিরতা
  • চাঁদাবাজ ও মজুতদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
  • বিদ্যুৎ সংকটে ব্রাহ্মণপাড়ায় বেড়েছে মোমবাতির চাহিদা
  • নগরীর পাঠানটুলী সিক বালক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত
  • বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে ১০ দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম