Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ২৬, এপ্রিল ২০২৬
in কৃষি
A A
0

সোহেল রানা,

নওগাঁর আত্রাই উপজেলার চক শিমলা এলাকায় এক কৃষক তাঁর নিজের জমিতে অগভীর নলকূপ (শ্যালো টিউবওয়েল- এসটিডাব্লিউ) স্থাপন করে দীর্ঘ দিন ধরে সেচ দিয়ে চাষাবাদ করে আসছিলেন।

কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি গোষ্ঠী ওই কৃষকের সেচ পাম্পটি বন্ধ করে দেয়। এতে ওই কৃষকের ১৮ বিঘা জমিতে লাগানো ভুট্টা গাছ শুকিয়ে মরে যেতে বসেছে।

এ ঘটনায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা গ্রামের ভুক্তভোগী কৃষক মুনসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই কৃষক অভিযোগ করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মনসুর রহমান আশির দশকে উপজেলার হাটকালুপাড়া মৌজায় নিজের জমিতে শ্যালো ইঞ্জিন বসিয়ে ১৯৮৫ সাল থেকে পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। তাঁর ওই সেচ প্রকল্পে ৮০ বিঘা জমিতে সেচ দিয়ে চাষাবাদ হয়ে থাকে। সরকারি বিধি অনুযায়ী, একটি অগভীর নলকূপ বা এসটিডাব্লিউ পাম্প থেকে আরেকটি পাম্প স্থাপন করতে সর্বনি¤œ ১০০০ ফুট (৩০০ মিটার) দূরত্ব থাকতে হবে। অথচ চকশিমলা গ্রামের বাসিন্দা আয়েন আলী সরকারের বিধি লঙ্ঘন করে মনসুর রহমানের পাম্প থেকে মাত্র ২০০ ফুট দূরেই আরেকটি পাম্প স্থাপন করে। তাঁদের সেচ পাম্পটি চালু হওয়ার পর মনসুরের সেচ পাম্প জোরপূর্বক বন্ধ করে দেয়। পাম্প চালু করতে না পারায় তাঁর জমিতে লাগানো ১৮ বিঘা জমির ভুট্টা গাছ শুকিয়ে মরে যেতে বসেছে। এমনকি খেতের ভুট্টা গাছ বাঁচানোর জন্য তাঁদের পাম্প থেকে টাকা দিয়ে পানি সেচ নিতে চাইলেও মুনসুরের জমিতে পানি দিচ্ছে না তাঁরা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার চকশিমলা গ্রামের পশ্চিম পাশের একটি ফসলি মাঠে সরেজমিনে দেখা যায়, পানির অভাবে কৃষক মুনসুর রহমানের কিছু ভুট্টা খেতের গাছ শুকিয়ে মরে গেছে। আবার কিছু খেতে গাছের পাতা অল্প বিস্তর সবুজ থাকলেও পানির অভাবে সেগুলোতে কোনো থোড়া বা ভুট্টার ফল আসেনি। আবার কোনো কোনো শুরু থেকেই একেবারে সেচ দিতে পারে মাটির থেকে ভুট্টা গাছ অঙ্কুরোদগমই হয়নি। কিছু গাছ মাটি বের হলেও পানি অভাবে সেগুলো বড় হতে পারেনি। ওই মাঠে থাকে মুনসুরের সব খেতের কমবেশি একই চিত্র দেখা যায়। তাঁর নিজস্ব মালিকানাধীন জমিতে একটি সেচ পাম্প বসানো আছে। পাম্প বন্ধ থাকায় চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মুনসুর রহমান বলেন, ‘আমার সেচ পাম্পের কাছাকাছি ওই মাঠে আমার নিজস্ব ৬-৭ বিঘা জমি আছে। এছাড়া আরও ১১ বিঘা জমি লিজ নিয়ে আবাদ করি। কিন্তু এবার আমার পাম্প চালু করতে না দেওয়ায় কোনো সব জমির ভুট্টা গাছ মরে গেছে। নিজের পাম্প থেকে সেচ দিয়ে চাষাবাদ করে যে আয় তাই দিয়ে আমার সংসার চলে। এবার এক ছটাক ভুট্টাও পাব না। জমি থেকেও স্ত্রী-সন্তান নিয়ে পথে বসার উপক্রম হইছে।

তিনি আরও বলেন, ‘ওরা আমার পাম্পের পাশে অবৈধভাবে পাম্প বসাইছে। ওই পাম্প যেন না বসে সেজন্য ইউএনওর কাছে লিখিতভাবে অভিযোগ করেছিলাম। কিন্তু তারপরেও আয়েন আলী পাম্প বসাইছে। পাম্প বসানোর পর উল্টো আমার সেচ পাম্প জোর করে বন্ধ করে দেয়। আমি আমার পাম্প চালু করতে গেলেই মারতে আসে। প্রাণনাশের হুমকি দেয়। বলে সে নাকি বিএনপির লোক যা ইচ্ছে তাই করবে। আমি আমার পাম্প চালু করে যেন সেচ দিতে পারি সেজন্য ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু তারপরেও প্রশাসন ও পুলিশ কেউ কোনো ব্যবস্থা নেইনি।

চক শিমলা গ্রামের বাসিন্দা খবের আলী বলেন, ‘মুনসুর ছেলেটার ওপর খুবই অন্যায় করা হচ্ছে। নিজের জমিতে পাম্প বসানো আছে। অথচ সেই পাম্প চালু করতে দিচ্ছে না। ওর খ্যাতের সব ভুট্টা গাছ মরে গেছে। স্যাচ দিতে না প্যারে গাছগুলা মরে গেছে। এটা চরম অমানুবিক একটা কাজ। গ্রামের সব মানুষ এজন্য হায় হায় করছে। কিন্তু আয়েন আলী ও তাঁর সহযোগী আব্দুল মান্নান, সাইফুল ও শফিকুলসহ কয়েকজন লোকের ভয়ে কেউ কিছু করতে পারে না। দলের প্রভাব খাটিয়ে ওরা যা ইচ্ছা তাই করতেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আয়েন আলী বলেন, ‘মুনসুর পাম্প বসায়ে অন্য সেচ পাম্পের মালিকদের চেয়ে কৃষকদের কাছ থেকে বেশি টাকা নিতো। তাই ওই মাঠের কৃষকেরা বসে মিটিং করে আমাকে ওই মাঠ পাম্প বসায়ে দিছে। কৃষকেরা কেউ মুনসুরের পাম্প থেকে পানি নেবে না। তাই মুনসুর আমার বিরুদ্ধে উল্টাপাল্টা অভিযোগ করে বেড়াচ্ছে। মুনসুরের সেচ পাম্প আমি বন্ধ করেছি, এটা মিথ্যা কথা। ওর সেচ পাম্প চালু করে নিজের জমিতে পানি দিতে কখনোই বাধা দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনওর দায়িত্বে থাকা আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী বলেন, আমি কয়েক দিন আগে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দ্বায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানাতে পারব। সেচ পাম্প চালু করতে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
  • ডুজা’র সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবিতে মানববন্ধন
  • কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার লুট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম