Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডুজা’র সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৪ pm ২৬, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাবি’র সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইবি রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি (ইবিসাস)’।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতাদের এই ধরণের হামলা ন্যক্কারজনক। রাষ্ট্রীয় ব্যর্থতা ও নব্য ফ্যাসিবাদ উত্থানের ফলেই এই ধরণের হামলা সংঘটিত হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে বাকস্বাধীনতার গলা টিপে ধরা হয়েছে। বিচারের আওতায় আনতে গড়িমসি করা রাষ্ট্রযন্ত্রের ইন্ধন আছে কিনা দেখতে হবে।

মানববন্ধনে ইবিরিইউ’র সভাপতি সাকিব আসলাম বলেন, “আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথমে সাংবাদিকদের হেনস্তা, পরে অতর্কিত হামলা করা হয়েছে। শাহবাগ থানায় সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা থাকলেও সেখানে সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করা হয়েছে। এটি আমি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অবহিত করছি। আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন সেটি আপনাদের আদর্শের সাথে যায় না।”

ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, “সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, বরং মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। অতীতে ক্ষমতাসীনদের আমলেও সাংবাদিকদের ওপর হামলার নজির রয়েছে, যার পরিণতি সবাই দেখেছে। একই পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে হবে। মামলা করতে গিয়ে সাংবাদিকরা যথাযথ সহযোগিতা না পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত সুষ্ঠু বিচার না হলে সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবে।”

ইবিসাস-এর সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে, তাদের পরিণতি ভালো হয়নি। সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে ভবিষ্যতেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি; সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম সবসময় সচল থাকবে। এদিকে ক্যাম্পাসের যারা ছাত্রদলের নেতাকর্মী আছে তারাও বিভিন্ন সময় গালিগালাজ বা অশালীন মন্তব্য করেন, আপনারা সময় থাকতে শুধরে নেন।”

এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ দেশের সকল ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানান সাংবাদিকরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  • দিনাজপুর বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম