Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজেএ’র পাট চাষী কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:৪৭ am ১৫, মে ২০২৫
in কৃষি
A A
0

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে মুক্তাগাছায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

কর্মশালায় কিইউ নোট পেপার বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিশোরগঞ্জের পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইউনুছ আলী।

পাট বীজ সংগ্রহ, জমি প্রস্তুতি, বীজ বপণ, আন্তঃপরিচর্যা, সার ও বালাইনাশক ব্যবহার, পাট কর্তন, উন্নত পদ্ধতিতে পাট পচন, পাট ও বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিনা পারভীন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সিমু আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান নোমান।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পাট পরিদর্শক হুমায়ুন কবীর খান, বিজেএ’র ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) বিনয় কৃষ্ণ মণ্ডল, সিনিয়র হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম ও সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তরণী চন্দ্র রায় প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Tags: পাট চাষী কর্মশালা অনুষ্ঠিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বঙ্গোপসাগরের মোহনায় পোনা নিধন, ফাঁদসহ দুই জেলে আটক
  • শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগ
  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম