ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আজ শুক্রবার (১৭ এপ্রিল)।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের জন্য যারা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের আওতাধীন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
অন্যদিকে শনিবার (১৮ এপ্রিল) একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি।

