Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জুন) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) ও ‘উত্তরণ’ এর কেয়ার প্রকল্পের সহযোগিতায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. হারুনার রশীদ, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনার রশীদ মৃধা।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উত্তরণ-এর প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার, এসিএফ-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হাসান মুন, উত্তরণ-এর টেকনিক্যাল ম্যানেজার রেজওয়ান উল্লাহ ও প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সমন্বিত ভূমিকা বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়। এ উপলক্ষে সুন্দরবন নাট্যগোষ্ঠী একটি সময়োপযোগী নাটক পরিবেশন করে, যেখানে উপকূলীয় অঞ্চলের দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা, পারিবারিক সুরক্ষা ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শত শত উপকূলীয় নারী-পুরুষ উপস্থিত থেকে এ নাটক ও মহড়া উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বাড়ছে। তাই উপকূলের জনগণকে আগাম প্রস্তুত করা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” এই ধরনের সমন্বিত মহড়া দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা উপকূলীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।

Tags: সাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য
  • জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন আন্দালিব পার্থ
  • ঠাকুরগাঁওয়ে  তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন 
  • এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম