Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ১৭, মে ২০২৬
in অপরাধ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদ এবং বিপণন করে আসছিল একটি চোরাকারবারি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে প্রায় ৩৫ ধরনের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করে।

পুলিশের দাবি, কুড়িগ্রাম সদরকেন্দ্রিক একটি চক্র ভূরুঙ্গামারী থানার ভোটহাট ও কচাকাটা থানার মাদারগঞ্জ-নারায়ণপুর সীমান্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব পণ্য অবৈধভাবে দেশে এনে বাজারজাত করে আসছিল। দীর্ঘদিন নজরদারির পর অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কোনো চোরাকারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরের কামালপুর যুবদল ও কৃষক দল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
  • বাগেরহাটের রামপালে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
  • হাইকোর্টে রিট: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন
  • নান্দাইলে নতুন ভূমি অফিসের ভিত্তি স্থাপন সম্পন্ন, প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী
  • আজ বিকালে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম