Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে বাধা নিয়ে ব্যাখ্যা দিল ভারত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ২৩, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত।

মঙ্গলবার (২৩ জুন) নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন।

তিনি জানান, গত ১৪ জুন ডা. জাহেদ ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেন।

পরবর্তীতে তার ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলেও দাবি করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত তিনি নিজেই ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

এদিকে এ ঘটনায় আগে থেকেই কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। ওই সময় ডা. জাহেদ দাবি করেছিলেন, তাকে আটকে রাখা হয়নি, বরং পরিস্থিতির প্রতিবাদ স্বরূপ তিনি নিজেই দেশে ফিরে আসেন।

ঘটনাটি নিয়ে দুই দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক মহলে বিভিন্ন ব্যাখ্যা ও আলোচনা অব্যাহত রয়েছে।

Tags: দিল্লিবিমানবন্দরবিশেষ নিউজভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • পূর্ণ দামে তেল বিক্রির অনুমতি পেল ইরান, মার্কিন নীতিতে বড় পরিবর্তন
  • বড়লেখায় মোবাইল কোর্টে মাদক মামলায় কারাদণ্ড
  • নিজের শরীরেই পরীক্ষা চালিয়ে ইতিহাস গড়েছিলেন চিকিৎসক ভের্নার ফর্সমান
  • হাসিনা নিজের পরিবারকে দল ও দেশের চেয়ে বেশি ভালোবাসেন: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম