Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে গ্যাসের নতুন ভাণ্ডার! ৭.২ মিলিয়ন চাপে বের হচ্ছে গ্যাস

Bangla FMbyBangla FM
৯:৫৩ am ০১, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধানে খনন করা ‘জামালপুর-১’ কূপে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রবিবার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস নির্গত হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা। এর আগেই, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরীক্ষামূলকভাবে কূপটি চালু করলে গ্যাসের প্রবাহ ধরা পড়ে। কূপ খননের কাজ শেষে এখন চলছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। আগামী ৭২ ঘণ্টার ভেতরে পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী কি না।

প্রকল্প সূত্র জানায়, অনুসন্ধান কূপটির মোট ২ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। তবে গ্যাস পাওয়া গেছে ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার গভীরতায়। এই স্তর ছাড়াও আরও একটি স্তরে গ্যাসের উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খনন কাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, শুধুমাত্র গ্যাস নয়, কূপটিতে তেল বা অন্য কোনো খনিজ পদার্থ রয়েছে কি না তাও নিরীক্ষণের আওতায় আনা হবে।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানিয়েছেন, প্রাথমিকভাবে গ্যাস নির্গত হচ্ছে এটি নিশ্চিত হওয়া গেলেও, এখনই বলা যাচ্ছে না আসল মজুদ কতটুকু। বিস্তারিত ফলাফলের জন্য পরীক্ষামূলক পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত তথ্য জানানো হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই কূপটি দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপজেলার তারতাপাড়া গ্রামে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ওইদিন উদ্বোধন করেন এই প্রকল্প। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পের সফলতা জামালপুরসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জ্বালানি নিরাপত্তায় আশার আলো জাগাচ্ছে।

Tags: জামালপুরে গ্যাসের নতুন ভাণ্ডার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ
  • ববিতে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ইসলামে বিভেদ-হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের সম্ভাবনা, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম