স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরতে আর্থিক সাক্ষরতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের চাইল্ড ড্রিম কিন্ডারগার্টেন স্কুলে এ সেমিনারের আয়োজন করে আইএফআইসি ব্যাংকের হাট কৃষ্ণপুর উপ-শাখা (পিএলসি)।
সেমিনারে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয়ের প্রয়োজনীয়তা, নিরাপদ লেনদেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং আর্থিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের হাট কৃষ্ণপুর উপ-শাখার অফিসার ইন-চার্জ প্রসেনজিৎ ভৌমিক, সেলস অ্যাসোসিয়েট আনন্দ রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-শাখার ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার গোলাম রহমান পাভেল, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অফিসার ইন-চার্জ প্রসেনজিৎ ভৌমিক বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে তারা সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করতে সক্ষম হবে। তিনি অভিভাবকদের নিয়মিত সঞ্চয় গড়ে তোলা এবং নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সেমিনার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের কর্মকর্তারা। পাশাপাশি আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

