Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না: স্বস্তিকা মুখার্জি

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ২৪, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই সোজাসাপ্টা কথা বলার জন্য পরিচিত। তথাকথিত তারকাদের আভিজাত্য ঝেড়ে ফেলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেই তিনি বেশি পছন্দ করেন। যেখানে অন্য তারকারা ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ছাড়া চলাচলের কথা ভাবতেই পারেন না, সেখানে স্বস্তিকাকে মাঝেমধ্যেই দেখা যায় অটো কিংবা বাসে যাতায়াত করতে। এমনকি গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে রাস্তার ফুচকা উপভোগ করতেও পিছপা হন না তিনি।

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ‘সেলিব্রেটি’ তকমা নিয়ে নিজের চরম অনাগ্রহ প্রকাশ করে স্বস্তিকা বলেন,‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না । সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকে বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী কিংবা মহিলা বলুন—তাতেও রাজি, কিন্তু দয়া করে সেলিব্রিটি বলবেন না।’

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যা বা রিল ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়, তা নিয়ে কটাক্ষ করেছেন অভিনেত্রী। স্বস্তিকার ভাষায়, ‘এখন তো সবাই সেলিব্রেটি। কারও যদি ফলোয়ার্স বেশি থাকে, সে-ও সেলিব্রেটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন। চারটে রিল ভিডিও করেও আজকে সবাই সেলিব্রেটি হয়ে যাচ্ছে।’

নিজের সাধারণ জীবনযাপন নিয়ে স্বস্তিকার অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি খুব সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই তারকাখ্যাতির আড়ালে নিজের ব্যক্তিমানুষটিকে হারিয়ে ফেলতে চান না বলেই বারবার এই তকমাটি দিতে নিষেধ করেন তিনি। স্বস্তিকার এই ব্যতিক্রমী ও সাহসী জীবনবোধ ভক্তদের কাছে তাকে আরও অনন্য করে তুলেছে।

Tags: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীবিনোদনবিশেষ নিউজস্বস্তিকা মুখার্জি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শারীরিক জটিলতায় নকল পা ও সার্জারি লাগতে পারে মোজতবা খামেনির
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ
  • ডাকসু নেতা ও শিবির কর্মীদের ওপর হামলা, জামায়াতের নিন্দা
  • যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান পোপ লিওর
  • নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম