Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ১১, মে ২০২৬
in অন্যান্য
A A
0

জাহিদুল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি :

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার” দাবিতে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে সখিপুর বাজারের গোলচত্বরে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখিপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সখিপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ফারিয়ার সখিপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এছাড়াও ফারিয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।

এ সময় বক্তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় সন্ত্রাসী হামলায় আহত ৪, স্বর্ণের জিনিস ও ধান লুটের অভিযোগ
  • পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার
  • গাইবান্ধায় দূদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ
  • সাংবাদিক ও প্রশাসনকে কটাক্ষ করলেন, হাসানুল হক
  • রাজধানীর নবোদয় প্রি-ক্যাডেট স্কুলে ১১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম