Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীতে মানুষের উপচে পড়া ভিড়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ১১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

গত শুক্রবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ওয়া কাচারি বাড়ি রবীন্দ্র অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি থেকে তিন দিন দিনের এই অনুষ্ঠানমালা ও আলোচনা সভার উদ্বোধন করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম,এ. মুহিত। বক্তব্য রাখেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপোচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া প্রধান আলোচক ছিলেন। শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ২৫ ২৬ ও ২৭ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের গতকাল রবিবার তৃতীয় ও শেষ দিনেও মানুষের পদচরনায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র কাচারীবাড়ি। সারাদিন ব্যাপী রবীন্দ্র সংগীত নাটক ও নৃত্য পরিবেশনা করেন শাহজাদপুর ও সিরাজগঞ্জের শিল্পী বিন্দু এছাড়া স্বনামধন্য ব্যক্তিবর্গ প্রবন্ধ পাঠ করেন।

জানা যায় শাহজাদপুর কাচারী বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটক কেন্দ্র। ইতিহাস থেকে জানা যায় তিন তৌজির অন্তগত ডিহি শাহজাদপুরের জমিদার এলাকা নাটোরের রানী ভবানীর জমিদারি অংশ ছিল। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাত ঠাকুর ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি কিনে নেন। নিলামে কিনার সাথে সাথে এই জমিদার বাড়ি হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয়।

আগে এই কাচারী বাড়ির মালিক ছিলেন নীলকর সাহেবেরা। ১৮৯০ সাল হতে ১৮৯৭ সাল পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরের সাময়িক ভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে বসবাস করতেন কুষ্টিয়ার শিলাই দহে সম্ভবত এই কারণেই শিলাইদহে বাসগৃহ কুঠিবাড়ি নামে এবং শাহজাদপুর বাড়িটি কাচারিবারি নামে পরিচিত। শাহজাদপুরে তিনি ঘুরে বেরিয়েছেন পালকিতে, নৌকায় ও পায়ে হেঁটে। কবিগুরুর ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে খাট, লেখার জন্য ডেক্স, সোফা সেট আরাম কেদারা আলনা আলমারি সিন্দুক,পালকি ও ওয়াটার ফিল্টার।

কবির সহস্তে আঁকা ছবি দেশী-বিদেশি রাষ্ট্রনায়ক বিজ্ঞানীও গুনিদের সাথে কবির অগণিত ছবি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, কাচারী বাড়ির স্মৃতি দেখার জন্য গতকাল রবিবার কবিগুরু জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে কাচারি বাড়ির প্রাঙ্গণ রবীন্দ্র মিলনায়তনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রবীন্দ্র ভক্তদের উপচে পড়া ঢল নেমেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তীর সমাপনী দিন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনি ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিভাবে আবিষ্কার হলো মেকআপ?
  • দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী
  • ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি
  • সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল
  • ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর’: জনগণ কখনোই পরাভব মানে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম