Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হল ১৬ জুলাই পর্যন্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৪ pm ১১, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়, শিক্ষা
A A
0
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হল ১৬ জুলাই পর্যন্ত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হল ১৬ জুলাই পর্যন্ত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পরীক্ষার সূচি পরে জানানো হবে।

মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে দলীয় নেতাকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা অন্তর্ভুক্ত। এসব এলাকায় টানা বৃষ্টি ও বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: এইচএসসিচট্টগ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রেপ্তার ১, ইয়াবা ও গাঁজা উদ্ধার
  • প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ছাত্রদলের মহড়া নিয়ে হাজির রাকিব
  • আওয়ামী লীগ একটি চাপাবাজ সংগঠন,ওস্তাদ শেখ হাসিনা ছাত্রদল নেতা
  • কক্সবাজারে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার খাদ্যসামগ্রী বিতরণ
  • জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম