Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্রিশালে কয়টি পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ১৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৬৫৯টি ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিংরাইল গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এবং ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আরও সহজে সেবা পাবে। এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tags: ফ্যামিলি কার্ডফ্যামিলি কার্ড বিতরণময়মনসিংহ জেলা প্রশাসক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইইউ পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
  • বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ইকরার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
  • অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ 
  • ঘোড়াঘাটে কীটনাশকের গ্যাস ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম