Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামা-ভাগনের ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৪ pm ০৪, মে ২০২৬
in অপরাধ
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামা ও ভাগনের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে পারভীন বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় নিহতের স্বামী মো. নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম ওই এলাকার মো. নাসিরের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরের ভাগনে ইয়াসিন (১৬) পেশায় একজন রংমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে ইয়াসিন কাজে যাচ্ছিলেন না। এ নিয়ে রোববার সকাল আটটার দিকে মামা নাসিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাসির ভাগনেকে মারতে যায় । এ সময় ভাগনেকে রক্ষা করতে মামী পারভীন বেগম মাঝখানে দাঁড়িয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির তাঁর স্ত্রীর তলপেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

​তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে দুপুরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ঝগড়া থামানোর সময় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-সমর্থিত কয়েকজন মিলিশিয়া নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’
  • কারাগারগুলোতে চিকিৎসা সেবার বেহাল দশা ও অ্যাম্বুলেন্সের তীব্র সংকট
  • ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে সিআইএর গোপন প্রতিবেদন
  • বাংলাদেশের আকাশে ‘রহস্যময়’ আলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম