Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় গৃহবধূর রগ কেটে হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৮ pm ১৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

হাবিবুর রহমান হাবিব, রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রোকেয়া বেগম (৩৯) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় এজাহার নামীয় দুই নারীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার ছাওলা ইউনিয়নের আমানটারী এলাকায়।

স্থানীয়রা এবং নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম ও তার ছেলে মমিন মিয়াসহ বশে কয়েকজন ব্যক্তি রোকেয়া বেগমকে এলাপাতারি মারধর করে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত রোকেয়া বেগম ওই এলাকার মৃত সুরত আলীর মেয়ে। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ একই এলাকার আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম ও তার মেয়ে সাহানা বেগমকে গ্রেফতার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে এজাহার আটক দুই নারীর নাম রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: অপরাধদুর্ঘটনাপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত
  • মেধাবীদের স্বীকৃতি ও এসএসসি বিদায় সংবর্ধনা কাচালং বালিকা বিদ্যালয়ে
  • মির্জা ফখরুলের অবসর প্রসঙ্গে যা বললেন মারুফ কামাল খান
  • নলছিটিতে এমপি ইলেন ভুট্টোর অনুদান বিতরণ
  • চবিতে রাজশাহী জেলা শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম