Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

Taslima TanishabyTaslima Tanisha
১২:০৪ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনে শুরু হলো মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলা। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। প্রতি বছরের মতো এবারও উদ্বোধনী দিনেই এলাকাজুড়ে মুখরিত হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

এসময় বক্তব্য দেন-
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,
সাবেক চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, কমিটির অন্যান্য সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মানিক।

মেলাকে ঘিরে ইতোমধ্যে নেকমরদসহ আশপাশের এলাকায় আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসায় পুরো এলাকাই হয়ে উঠবে প্রাণবন্ত-মাসব্যাপী এই ঐতিহ্যবাহী ওরশ মেলা স্থানীয় সংস্কৃতি ও বাণিজ্যে যোগ করবে নতুন মাত্রা।
তবে, স্থানীয় ও সুধী সমাজ মনে করছেন – এ মেলায় যাত্রাপালা ও পুতুল খেলার নামে অসামাজিক নৃত্য সামাজিকভাবে মেলার মান ক্ষুন্ন করছে। এ বিষয়ে মেলা কমিটিকে সচেতন থাকতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম