Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০০ pm ১৭, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। 
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় মরহুমের নিজ গ্রামে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁর বীরত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) রিজভী  আহমেদ সবুজ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমু‌ক্তি‌যোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
পরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হয়বৎপুর তৌকাঠী দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান গত ১৬ জুন ঢাকায় এক‌টি হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নলছিটিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Tags: বীর মুক্তিযোদ্ধাবীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানরাষ্ট্রীয় মর্যাদা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিশু আয়াত হত্যা মামলা: আসামি আবীরের মৃ/ত্যু/দণ্ড
  • সিলেটে সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা
  • সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি
  • প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারি করার প্রস্তাব এমপি আব্দুস সাত্তারের
  • রাঙ্গামাটির রাজস্থলীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম