Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো 

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী রেলস্টেশন এলাকার পাশে দেখা গেল বেশ কিছু অসহায় মানুষের সারি। তারা সারিবদ্ধভাবে বসে আছে। বিষয়টি জানার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম।

এই অসহায়, ছিন্নমূল মানুষগুলোর নির্দিষ্ট কোনো আশ্রয় নেই। সারাদিন রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় সাহায্য সংগ্রহ করে তাদের জীবন চলে। রাত হলে তারা রেলস্টেশন এলাকাতেই ঘুমিয়ে পড়ে।

একজন বৃদ্ধার সঙ্গে কথা হলো। তিনি সারিবদ্ধভাবে বসে আছেন। জিজ্ঞেস করলাম—কিসের জন্য এই অপেক্ষা?

বৃদ্ধা উত্তর দিলেন, “এখন খাবার আসবে। আমরা এখানে মাত্র ১ টাকার বিনিময়ে খাবার খেতে আসি।” তখন ঘড়ির কাঁটা দুপুর ২টা ছুঁই ছুঁই।

কিছুক্ষণ পর দুপুরের খাবার এসে পৌঁছাল। কথা হলো একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে। তিনি জানালেন, ‘বিদ্যানন্দ’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে তারা মাত্র ১ টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করে।

সমাজের অবহেলিত মানুষের আশার আলো দেখাতে ‘বিদ্যানন্দ’ নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন প্রবাসী বাঙালি কিশোর কুমার দাশ। নিজে সুবিধাবঞ্চিত ছিলেন বলেই হয়তো জীবনের সব সঞ্চয় দিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন। বর্তমানে সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিচ্ছে।

একজন অসহায় মানুষের মুখে মাত্র ১ টাকার বিনিময়ে খাবার তুলে দেওয়ার মতো মহৎ কাজ পৃথিবীতে খুব কমই আছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইল সদরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪ জন
  • এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার ছাড়াল
  • নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক; সিএনজি জব্দ
  • টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীকে নাজেহালের অভিযোগে
  • রায়পুরায় ধর্ষণকাণ্ড: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম