Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টুথপেস্ট পরীক্ষায় মিলল ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ২৬, জুলাই ২০২৬
in Lead News, লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
0
টুথপেস্ট পরীক্ষায় মিলল ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা

টুথপেস্ট পরীক্ষায় মিলল ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা বা ‘মাইক্রোপ্লাস্টিক’-এর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে উদ্বেগজনক তথ্য হলো—শিশুদের জন্য তৈরি বিশেষ ছয়টি টুথপেস্টের চারটিতেই এই বিষাক্ত উপাদান শনাক্ত হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) রাজধানীর লালমাটিয়ায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বৈজ্ঞানিক গবেষণার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।

দীর্ঘ এক বছরের বৈজ্ঞানিক গবেষণাএসডোর তত্ত্বাবধানে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে গত বছরের জুলাই (২০২৫) থেকে চলতি বছরের জুন (২০২৬) পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়। স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্র্যান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি (FTIR) প্রযুক্তি ব্যবহার করে দেশি-বিদেশি ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়।

গবেষণায় উঠে আসা মূল তথ্যসমূহ:দেশি টুথপেস্টে উপস্থিতি: পরীক্ষা করা বাংলাদেশে উৎপাদিত ২৫টির মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।আমদানিকৃত টুথপেস্ট: ভারতে উৎপাদিত ৫টির মধ্যে ১টি, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টি এবং ভিয়েতনামে উৎপাদিত দুটি টুথপেস্টেরই দুটিতেই প্লাস্টিক কণা মিলেছে।শিশুদের পণ্যে ঝুঁকি: শিশুদের ৬টি বিশেষ টুথপেস্টের ৪টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

লেবেলে তথ্যের অভাব: কোনো টুথপেস্টের মোড়কেই উপাদান হিসেবে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের কথা উল্লেখ ছিল না।কোন টুথপেস্টে কতটা মাইক্রোপ্লাস্টিক? (প্রতি ১০০ গ্রামে)টুথপেস্টের নামপ্লাস্টিক কণার সংখ্যা (প্রতি ১০০ গ্রাম)মেডিপ্লাস ফ্লুরিড জেল (সর্বোচ্চ)৩২০টিক্লোজ আপ রেড হট১৬০টিক্লোজ আপ মেন্থল ফ্রেশ১৬০টিকুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরি (শিশুদের)১৪০টিসিগন্যাল গ্রিন টি১২০টিপেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট১০০টিহিমালয়া কমপ্লিট কেয়ার১০০টিসেনসোডাইন ফ্রেশ মিন্ট৮০টিমেরিল বেবি স্ট্রবেরি (শিশুদের)৬০টিমেরিল বেবি অরেঞ্জ (শিশুদের)৪০টিপেপসোডেন্ট কিড অরেঞ্জ (শিশুদের)২০টিযেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নিগবেষণায় সকল টুথপেস্টে প্লাস্টিক মেলেনি।

যেসব টুথপেস্ট সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে:১. জেনফ্রেশ (দেশীয়)২. প্যারাস্যুট জাস্ট ফর বেবি – ম্যাঙ্গো (দেশীয়)৩. ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি৪. কুডুমু অরেঞ্জ (আমদানিকৃত শিশুদের টুথপেস্ট)স্বাস্থ্য ঝুঁকি ও বিশেষজ্ঞদের অভিমতসংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক সাময়িকভাবে দাঁত পরিষ্কার বা সাদা দেখালেও দীর্ঘমেয়াদে তা এনামেলের ক্ষতি করে। ডেন্টাল সার্জন অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার জানান, দাঁতের সুরক্ষায় ফ্লোরাইড ও কার্বনেট প্রয়োজন, প্লাস্টিক নয়।

এছাড়া শরীরের ভেতরে প্রবেশ করে এটি শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, হৃদরোগ, স্নায়ুতন্ত্র এবং প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে।এসডোর চেয়ারম্যান সৈয়দ মারঘুব মোর্শেদ ও মহাসচিব ড. শাহরিয়ার হোসেন এই গবেষণাকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সরকারের কাছে দ্রুত নীতি নির্ধারণের আহ্বান জানান।প্রতিক্রিয়ায় বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. মনজুরুল করিম জানান, বর্তমান মানদণ্ডে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, তবে শীঘ্রই এসআরসংক্রান্ত আইন সংশোধন করে মানদণ্ড ও সহনশীল মাত্রা নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Tags: টুথপেস্ট পরীক্ষায় মিলল ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিকের কণা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে: আখতার হোসেন
  • সদরপুরে উদ্বোধন হলো লোটোর নতুন শোরুম
  • ডিমলায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী
  • যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম