Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে ইসরায়েলে কট্টরপন্থিদের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৮ pm ১৮, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক সেবার আইনকে কেন্দ্র করে আবারও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ধর্মীয় রক্ষণশীল আল্ট্রা-অরথোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্যরা সেনাবাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি ও আটক থাকা যুবকদের মুক্তির দাবিতে এই আন্দোলন করেন।

বুধবার (১৭ জুন) দেশটির ‘বেইত লিদ’ সামরিক কারাগারের সামনে শত শত বিক্ষোভকারী অবস্থান নেন। তারা আটক তরুণদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগার এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বলে জানা গেছে।

ইসরায়েলের প্রচলিত আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী নারী ও পুরুষ নাগরিকদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও উপাসনায় নিয়োজিত আল্ট্রা-অরথোডক্স যুবকরা এ নিয়মের বাইরে বিশেষ ছাড় পেয়ে আসছিলেন।

১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই সম্প্রদায়টি আলাদা সুবিধা ভোগ করে আসছিল।

তবে সাম্প্রতিক সময়ে গাজা ও লেবাননে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেনাবাহিনীতে জনবল সংকট দেখা দেয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ধর্মীয় শিক্ষার্থীদের জন্য থাকা পূর্বের ছাড় বাতিল করে সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করার আইন পাস করে।

সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই আল্ট্রা-অরথোডক্স সম্প্রদায় ধারাবাহিকভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করছে এবং সামাজিক বিভাজন আরও গভীর করছে।

Tags: ইসরায়েলবিশেষ নিউজসামরিক আইন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
  • ইইউ পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
  • বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ইকরার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
  • অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম