Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫

Bangla FMbyBangla FM
১:৫৬ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শেখ আব্দুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন।

বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শাখার, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং অনুরাগ দাখিল মাদ্রাসার মেধাবী কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক বাকসু এজিএস শেখ নেয়ামুল করিম সহ অতিথিবৃন্দ। এসময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শাখার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ নেয়ামুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এস এম রেজাউল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক কামালউদ্দীন তালুকদার, সজল চক্রবর্তী, মাওলানা সোলাইমান হোসেন, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, শাহনাজ বেগম, মাহফুজা লিজা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এস এ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হাসান। এসময় অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদেরকে তাদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার ও মানুষের মতো মানুষ হওয়ারও তাগিদ দেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
  • লেবানন-ইসরাইল শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম